স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

এম নাজমুল ইসলাম।  ছবি : সংগৃহীত
এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের আলটিমেটামের মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল ইসলাম। তিনি দাবি করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। কারণ তারা ম্যাচ ফি পাবে না।

ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। নাজমুল বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, তাহলে ওদের পেছনে যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কী ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এ প্রশ্নের উত্তর দেন আমাকে!’

আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেন, ‘আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ, খেললে প্রতিটা খেলায় ক্রিকেটাররা ম্যাচ ফি পায়।’

নাজমুলের এটাও দাবি, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও ২০২৭ সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির রাজস্ব আয়ে কোনো হেরফের হবে না। এক প্রশ্নে তিনি সাংবাদিকদের জানান, আইসিসি থেকে প্রতি বছর বাংলাদেশ ২০.৪ মিলিয়ন ডলার পায়। এ ছাড়া আইসিসির রিজার্ভ মানি থেকে চার বছর পর পায় ৪ মিলিয়ন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X