ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের পর হাতুড়িপেটা

আহত জামায়াত কর্মীর পাশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আহত জামায়াত কর্মীর পাশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সমর্থিত এক কর্মীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, একই এলাকার মিলন শেখ ও রাশেদ মোল্লা তাকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে এবং পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন শেখ ও রাশেদ মোল্লা পূর্বে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর সমর্থক ছিলেন। তবে বর্তমানে তারা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। পরে স্থানীয়রা আলমগীর হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত আলমগীর হোসেন ও তার ভাই জাহাঙ্গীর জানান, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম আলীর ‘রিকশা’ প্রতীকের পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কদমতলী বাজার এলাকায় মিলন ও রাশেদ অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের কর্মীর ওপর হামলা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের নাটক সাজানো হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী বলেন, ঘটনাটি শুনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X