কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ও লেখকরা। ছবি : সংগৃহীত
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ও লেখকরা। ছবি : সংগৃহীত

বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আজম হজরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর পক্ষ হতে বছরব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে ট্রাস্টের বিশেষ প্রকাশন ‘দ্বিশততম জন্মবার্ষিকী স্মারক সংখ্যা ‘আলোকধারা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোকধারার বিশেষ এই সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন ট্রাস্টের উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

এ সময় উপস্থিত ছিলেন মাসিক আলোকধারা সম্পাদক অধ্যাপক জহুর উল আলম, বিশিষ্ট লেখক ও আলোকধারার সাবেক সম্পাদক মুহাম্মদ ওহীদুল আলম, শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, মোহাম্মদ রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আকিব, মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার মানবিক দিকের বিশ্লেষণমুখী রচনাবলি দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে আলোকধারা ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। বর্তমান সংখ্যাটি গাউসুল আজম হজরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সংযোজন। এর দৃষ্টি নন্দন প্রচ্ছদ এবং তাসাওউফ ও মাইজভাণ্ডারী দর্শনের ওপর ৩২টি লেখা আশা করি পাঠকপ্রিয়তা পাবে। বক্তারা আশা প্রকাশ করেন, আলোকধারার এই বিশেষ সংখ্যাটি ভবিষ্যতে গবেষক ও লেখকদের ঐতিহাসিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X