সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

মুকুট ফিরে পেলেন নিয়াজ

মুকুট ফিরে পেলেন নিয়াজ

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করলেন নিয়াজ মোরশেদ। দ্বাদশ রাউন্ড পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, শেষ রাউন্ডে এসে নিষ্পত্তি হলো শিরোপা ভাগ্য।

গতকাল শেষ রাউন্ডে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়েছেন, অন্যদিকে মো. শাকের উল্লাহর কাছে হেরে যান আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তাতে দুজনের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১ পয়েন্টের। শেষ রাউন্ডে নিয়াজ মোরশেদের মতো ফাহাদ রহমান জিতলে দুজনের সংগ্রহ সমান হতো, সেক্ষেত্রে টাইব্রেকিং পদ্ধতি অবলম্বন করতে হতো।

জাতীয় দাবায় নিয়াজ মোরশেদের এটি সপ্তম শিরোপা। ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ তিনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। শেষ রাউন্ডে নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ২৫ চালের মাথায় জয় নিশ্চিত করেন।

১৩ রাউন্ডের লড়াই শেষে নিয়াজ মোরশেদের সংগ্রহ ছিল সাড়ে ১০ পয়েন্ট। ফাহাদ রহমানের সংগ্রহ সাড়ে ৯ পয়েন্ট। সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছেন। পরের স্থানে ছিলেন মনন রেজা নীড় (৮), তাহসিন তাজওয়ার জিয়া (৭.৫), খন্দকার আমিনুল ইসলাম (৭), মিনহাজ উদ্দিন আহমেদ (৬.৫), সুব্রত বিশ্বাস (৬.৫), আবু সুফিয়ান শাকিল (৬.৫), শাকের উল্লাহ (৫), মোহাম্মদ জাভেদ (৫), অনত চৌধুরী (৪), শরিফ হোসেন (৩.৫) ও আবু হানিফ (৩)।

শেষ রাউন্ডে সাকলাইন মোস্তফা সাজিদ হারান মোহাম্মদ জাভেদকে, মনন রেজা নীড় ড্র করেছেন মিনহাজ উদ্দিনের সঙ্গে। তাহসিন তাজওয়ার জিয়া অনত চৌধুরীর সঙ্গে ড্র করেন। খন্দকার আমিনুল ইসলাম ড্র করেছেন আবু সুফিয়ান শাকিলের সঙ্গে। মো. শরীফ হোসেন হারিয়েছেন মো. আবু হানিফকে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৪ দাবাড়ু এবারের আসরে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X