সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

সিলেটে টিকিট ছাড়া ‘বাংলাদেশ-আয়ারল্যান্ড’ টেস্ট দেখতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এবারই প্রথম এ সুযোগ দিচ্ছে ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১১ থেকে ১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি থাকবে। শুধু পরিচয়পত্র সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করার সুযোগ পাবেন।

বিসিবির পরিচালক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাহাত শামস কালবেলাকে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও একাডেমির খেলোয়াড়দের জন্য ম্যাচটি বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। তাদের যে কেউ মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।

স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত খোলা থাকবে। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, খাবার বা বোতল সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।

অন্যদিকে সাধারণ দর্শকদের জন্যও নির্ধারণ করা হয়েছে সাশ্রয়ী টিকিট মূল্য। গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট হবে ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০, ক্লাব হাউস ২৫০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা দিয়ে টিকিট কেটে খেলা উপভোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X