ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুতি নিয়ে হতাশ নন টেইট

প্রস্তুতি নিয়ে হতাশ নন টেইট

আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় থেকে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সিরিজের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে এটাই শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টের আগে কতটা প্রস্তুত হলো বাংলাদেশ—সে প্রশ্নও এখন উঁকি দিচ্ছে বটে। সাগরিকায় আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বাংলাদেশকে। যদিও বিশ্বকাপ সামনে রেখে গত কয়েক সিরিজের পারফরম্যান্স যাচাই করে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন দলের পেস বোলিং কোচ শন টেইট। গতকাল চট্টগ্রামে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বছরটা অম্লমধুরতার সঙ্গেই কাটতে যাচ্ছে। দেশে-বিদেশে সিরিজ যেমন জিতেছেন লিটন দাসরা, তেমনি হারের লজ্জাও আছে তাদের। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাই বলা চলে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা ভিন্ন। টেইটের কথায় সেটা আরও স্পষ্ট, ‘বেশি জটিল করে ভাবতে চাই না, ভালো খেলে ম্যাচ জিততে চাই। আন্তর্জাতিক ম্যাচ জেতা মানেই আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়া। তাই সেরা যে কাজটা আমাদের করার আছে, সেটা হলো ভালো খেলা। গত ম্যাচ (দ্বিতীয় টি-টোয়েন্টি) থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। আশা করি কালও জিতব, একটা বিরতিও পেয়েছে ছেলেরা।’

মাসখানেক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষেও শুরুটা হয়েছিল হার দিয়েই। পরের ম্যাচে জেতায় সিরিজে এখন ঘুরে দাঁড়িয়েছেন তারা। দুই সিরিজেই প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জ বিশ্বকাপের প্রস্তুতির দিকে দলকে কতটা এগিয়ে রাখল, সে প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ। তবে টেইট বলছেন প্রতিপক্ষ কে সেটা মুখ্য নয়, ‘প্রতিপক্ষ কে এটা দেখলে হবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। হোক আয়ারল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলতেই হবে। আমরা কালও ভালো ক্রিকেট খেলারই চেষ্টা করব। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতেই হবে।’ সুতরাং এটাকে বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতি হিসেবে দেখছেন এই অস্ট্রেলিয়ান কোচ, ‘হ্যাঁ, প্রস্তুতি ভালো। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে প্রস্তুতি হয়ে যাবে।’

এই ম্যাচটির পর সিরিজ না থাকলেও ব্যক্তিগত পর্যায় থেকে প্রস্তুতির সুযোগ আছে ক্রিকেটারদের। কদিন পরই মাঠে গড়াবে দেশের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। সেখানে জাতীয় দলের সবারই প্রস্তুতির বড় সুযোগও। টেইটও তাই বিপিএলে মনোযোগ দিতে চান, ‘বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে, ব্যাপারটা ইতিবাচক। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই, আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি ফাস্ট বোলিং কোচ হিসেবে।’ একই সঙ্গে দলের পেসারদের দারুণ ছন্দও কোচ হিসেবে মধুর সমস্যায় পড়া টেইট বিষয়টি ভালোই উপভোগ করছেন, ‘অনেক খেলোয়াড় থেকে আমাদের কয়েকজন বেছে নিতে হচ্ছে—ব্যাপারটা ভালো। এবারই প্রথম বোধহয়, বাংলাদেশের ক্রিকেটে, এতজন সর্বোচ্চ পর্যায়ের বোলার থেকে আমাদের বেছে নিতে হবে। প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা। তাই প্রতিদ্বন্দ্বিতা অনেক। সংখ্যায় বেশি হলে প্রতিযোগিতাও বেড়ে যায়।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১০

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১১

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৩

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৪

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৫

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৬

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৭

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৮

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

২০
X