বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম বিভাগ ক্রিকেটের সূচিতে বয়কট করা ক্লাব

প্রথম বিভাগ ক্রিকেটের সূচিতে বয়কট করা ক্লাব

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম বিভাগ ক্রিকেটের সূচি ঘোষণা করা হয়েছে। ১৪ ডিসেম্বর থেকে ২০ দল নিয়ে এই লিগ শুরু হবে। বিসিবি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে লিগ বয়কটের হুমকি দিয়ছিলেন ঢাকার ৪৫টি ক্লাবের সংগঠকরা। এ ছাড়া বর্তমান কমিটির অধীনে তারা কোনো ক্রিকেটীয় কার্যক্রমেও অংশ না নেওয়ার ঘোষণা দেন। সে কারণে কয়েক দফা পিছিয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরুর সময়। অবশেষে বিসিবির সূচি অনুযায়ী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ লিগ। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের এবারের মৌসুমের সূচি বৃহস্পতিবার ঘোষণা করেছে বিসিবি। ২০ দলের টুর্নামেন্টের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়ার কথা জানিয়েছিল সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্সের মতো ক্লাবগুলো। তবে বৃহস্পতিবার বিসিবির ঘোষিত সূচিতে লিগ বয়কটের ডাক দেওয়া বেশকিছু ক্লাবের নামও দেখা যাচ্ছে। ২০টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। লিগের ‘এ’ গ্রুপে রয়েছে—পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ঢাকা ইউনাইটেড, বারিধারা ড্রেজলার্স প্রভৃতি ক্লাব। আর ‘বি’ গ্রুপে রয়েছে—শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ স্মৃতি, শেখ জামাল ক্রিকেটার্স, সূর্যতরুণ ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিকেএসপির ৩ ও ৪ নম্বর গ্রাউন্ড এবং নারায়ণগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর গ্রাউন্ড এবং আমিন বাজারের সিলিকন সিটি গ্রাউন্ডকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X