কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শাহীন ক্যাডেট কোচিংয়ের প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘স্মৃতিমিলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতি জাগুক স্কুল জীবনের, বন্ধন হোক আরও গভীর’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা সেক্টর–৭ এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবারের কর্পোরেট কার্যালয়ে এ পুনর্মিলনী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন শাহীন কোচিংয়ের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীরা। তারা ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালের ব্যাচের সদস্য এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন যথাক্রমে ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর পর প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হয়ে স্মৃতি ও বন্ধনের টানে মিলিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার ও প্রেসিডেন্ট, সেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, নির্বাহী পরিচালক, শাহীন শিক্ষা পরিবার।

বক্তারা বলেন, শাহীন শিক্ষা পরিবার আজ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা ব্র্যান্ডে পরিণত হলেও এর অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছেন প্রথম দিকের ব্যাচের শিক্ষার্থীরাই। তাঁদের নিষ্ঠা, মেধা, শৃঙ্খলা, ত্যাগ ও অর্জনের মধ্য দিয়েই আজকের শাহীন শিক্ষা পরিবারের দৃঢ় ভিত গড়ে উঠেছে। সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পুরনো সহপাঠীদের স্মৃতিময় পুনর্মিলন, ক্যাম্পাস ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ, গল্প-আড্ডা ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষাজীবন-পরবর্তী সফলতার গল্প এবং অনুপ্রেরণামূলক বক্তব্য।

এ ছাড়া চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সঙ্গে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ পরিকল্পনা, স্বপ্ন ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X