বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

ছিটকে গেলেন রসিংটন

ছিটকে গেলেন রসিংটন

চোটে বিপিএল শেষ চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটনের। রাজশাহী ওয়ারিয়র্স পেসার বিনুরা ফার্নান্দোর ডেলিভারিটি একটু লাফিয়ে ওঠা বলের আঘাতে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট বড় দুঃসংবাদ বয়ে এনেছে তার এবং দলের জন্য। বিপিএল শেষ হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ব্যাটারের। এক ভিডিওবার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফীস ইকবাল। প্রথমবার বিপিএল খেলতে এসে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ২৫৮ রান করেছেন রসিংটন। ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে রান করেন তিনি। তার ছিটকে পড়া দলটির জন্য বড় অস্বস্তিও বটে। চোট পাওয়া রসিংটনকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের অ্যাডাম রসিংটনের শেষ ম্যাচে হাতে একটা চোট লেগেছিল। তার ওখানে আগেও একটা চোট ছিল। গত ম্যাচে আবার লাগার পর ভীষণ ব্যথা পায় এবং কিছু অস্বস্তিও হয়েছে। দুর্ভাগ্যবশত তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিতে হচ্ছে, তাই তাকে ফেরত যেতে হচ্ছে।’ তবে বিকল্প কাকে নেওয়া হবে, তা নিয়েও কাজ শুরু করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সামনে আরও রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করছি।’ টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমর্থকদের তাই ধন্যবাদও জানান নাফীস, ‘সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে সমর্থন দিচ্ছেন, এর জন্য দল ভালো খেলছে। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, দোয়া করবেন এবং সমর্থন জোগাবেন আমাদের।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X