ক্রীড়া প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এবার শিরোপা জিতল দিনাজপুর একাডেমি

এবার শিরোপা জিতল দিনাজপুর একাডেমি

হঠাৎ নেমে আসা মুষলধারার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। সবাই যখন দৌড়ে ড্রেসিংরুমে, ঠিক তখনই বাইরের সিঁড়িতে বসে হতাশায় কাঁদছিলেন চাঁদপুরের গনি আদর্শ বিদ্যালয়ের ক্রিকেটার রজত কুমার দাস।

ওপেনিংয়ে অতিরিক্ত ডট বল খেলেছিলেন, দলের রানও হয়েছে কম। বৃষ্টি আইনে খেলা না হলে নিশ্চিত হার, এমন সমীকরণ দেখেই হতাশ হয়ে পড়েন রজত। হয়েছেও তাই। এমন হার মানতে পারেননি তিনি, যে মাঠে সেমিফাইনালে প্রতিপক্ষকে ৮৮ রানে আটকে দিয়েছিল তারা, সে মাঠে এমন হার ছুঁয়ে গেছে পুরো দলকেই। তবু অধিনায়ক সালমান জাহান নিয়াজির সেরা ব্যাটার ও টুর্নামেন্টসেরা হওয়াটাই যেন তাদের একমাত্র সান্ত্বনা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ৩ উইকেটে জিতেছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। দিনাজপুরের হয়ে কোনো প্রতিষ্ঠান এবারই প্রথম স্কুল ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আগে ব্যাটিং করে ১৭৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় চাঁদপুরের দলটি। রান তাড়ায় ২০ ওভারে ৩ উইকেটে ১০২ রান তোলে দিনাজপুর।

বৃষ্টি আইনেই চার রানে এগিয়ে ছিল তারা। বৃষ্টি থামার পর ৪০ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান, ৩০.৪ ওভারেই জয় নিশ্চিত করে দিনাজপুর। চার ব্যাটারকে ফিরিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত হারই সঙ্গী হলো চাঁদপুরের। ৭০ বলে ২৪ রান, সঙ্গে ক্যাচমিস ও রানআউট মিলিয়ে এক হতাশার ফাইনাল হয়ে রইল রজতের। এমন এক ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবেন নিশ্চয়ই এ ওপেনার।

ম্যাচে দিনাজপুর এগিয়ে ছিল বৃষ্টির সময়ই। ২০ ওভারের খেলা চলছিল তখন। ৯৩ রান করা দিনাজপুর বৃষ্টি আইনে তখনো ৫ রান পিছিয়ে। ৪ উইকেট নিয়ে চাঁদপুরকে আটকে দেওয়া ম্যাচসেরা হওয়া আইনুল ইসলাম তখন ক্রিজে। পরপর দুই বাউন্ডারিতে দলকে এগিয়ে দেন তিনি।

বৃষ্টি নামার পর দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের এক কর্মকর্তা তো বলেই দিলেন, ‘এবার জোরে বৃষ্টি হোক সমস্যা নেই।’ জোরে বৃষ্টি হয়ে থেমেও ছিল, ম্যাচও হয়েছে ১০ ওভারের বেশি। তবে শিরোপা নিশ্চিত করতে সমস্যা হয়নি দিনাজপুরের দলটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১০

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১১

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

১২

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

১৩

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

১৪

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

১৫

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

১৬

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

১৭

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১৮

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১৯

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

২০
X