স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

অনন্য অর্জনে মেসিকে সম্মাননা জানাবে মিয়ামি

অনন্য অর্জনে মেসিকে সম্মাননা জানাবে মিয়ামি

লিওনেল মেসির অষ্টম ব্যালন ডি’অর উদযাপনে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। ১০ নভেম্বর ইন্টার মিয়ামির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

দুই দলই মেজর লিগ সকারের প্লে-অফ মিস করেছে। প্রীতি ম্যাচের আগে প্রদর্শন করা হবে মেসির অষ্টম ব্যালন ডি’অর। মেজর লিগ সকার কমিশনার ডান গারবার ও ইন্টার মিয়ামির অন্যতম মালিক এ সময় জর্জ মাস উপস্থিত থাকবেন।

ম্যাচের আগে ভেন্যু সাজসজ্জায় ‘৮’ নম্বরকে প্রাধান্য দেওয়া হবে। ম্যাচে ৮.৮৮ ডলার মূল্যের বিশেষ এক পানীয় থাকবে দর্শকদের জন্য। প্রধান ফটকে থাকবে সোনালি কার্পেট। ম্যাচ ঘিরে থাকবে মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী। প্যারিসে ব্যালন ডি’অর গ্রহণের পর দক্ষিণ ফ্লোরিডায় ফিরে সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে মেসি। এ ম্যাচ ছাড়াও মেসির ইন্টার মিয়ামি চীনে দুটি ম্যাচ খেলতে পারে। ম্যাচ দুটির জন্য ১ লাখ টিকিট বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও চুক্তিপত্রের জটিলতার কারণে এ ট্যুর নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জটিলতা কাটিয়ে উঠতে না পারলে শেষ পর্যন্ত এ ট্যুর বাতিলও হয়ে যেতে পারে। দুটি ম্যাচের আগে মেসির আন্তর্জাতিক ব্যস্ততার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বর উরুগুয়ে ও ২১ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X