ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ইতিবাচক ফুটবলই খেলবে বাংলাদেশ

ভুটান ম্যাচে ইতিবাচক খেলার পরিকল্পনা বাংলাদেশের। ছবি : সংগৃহীত
ভুটান ম্যাচে ইতিবাচক খেলার পরিকল্পনা বাংলাদেশের। ছবি : সংগৃহীত

লেবাননের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ জটিল করে তোলা বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মালদ্বীপকে ৩-১ গোলে হারানো লাল-সবুজদের সমীকরণ সহজ— জিতলেই সেমিফাইনাল। এ অবস্থায় ভুটানের বিপক্ষে ইতিবাচক খেলতে চায় হাভিয়ের ক্যাবরেরার দল। ‘কোচ চান বিল্ড আপ, পজিশনভিত্তিক এবং পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলাতে। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। যদি আমরা বেশি সময় বল পায়ে রাখতে পারি, তাহলে বেশি আক্রমণের সুযোগ পাব’— ম্যাচের আগে বলছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

তরুণদের কথা আলাদাভাবে উল্লেখ করলেন দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ‘তরুণরা ভালো করছেন। প্রতিযোগিতার শুরু থেকে আমরা ইতিবাচক ফুটবল খেলছি। আমি মনে করি আমরা সবাই উজাড় করে খেলতে পারলে দেশকে ভালো কিছু উপহার দিতে পারব।’

মালদ্বীপকে হারানোর পর আত্মবিশ্বাসী হলেও পা জমিনেই রাখতে চান জামাল ভূঁইয়া, ‘আমরা আত্মবিশ্বাসী, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। লেবাননের বিপক্ষে ম্যাচের শেষদিকে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে গিয়ে হেরেছি। প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম, দ্বিতীয়ার্ধেও নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলছিলাম। প্রতিপক্ষের প্রতি সবসময় শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা সেটা দেখাতে চাই।’

ভুটান ম্যাচের আগে উইঙ্গার ইব্রাহিম বলেছেন, ‘মালদ্বীপ জয়ের পর কোচ বলেছেন, পরের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক বছর ধরে সেমিফাইনালে যেতে পারছি না। এখনো আমরা বলতে পারছি না যে সেমিফাইনাল নিশ্চিত। আগে আমাদের জয় নিশ্চিত করতে হবে, এরপর আমরা সেলিব্রেশন করব।’ বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘খেলোয়াড়দের মানসিকতা বদলে গেছে। সাফ চ্যাম্পিয়নশিপে আসার পর থেকেই এমন হয়েছে। লেবানন ম্যাচে ৮০ মিনিটে গিয়ে গোল হজম করে হারটা ফুটবলারদের অনেক আঘাত দিয়েছে। তাদের মনে হয়েছে, আমরাও তো লেবাননকে হারাতে পারতাম। সে উপলব্ধি থেকেই কিন্তু তারা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলেছে। মালদ্বীপ কিন্তু আমাদের প্লেয়ারদের এ আক্রমণাত্মক মনোভাবের কারণে তাদের খেলাটা খেলতে পারেনি। আমরা এটা ধরে রাখতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X