স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপ নিয়ে নতুন দাবি বাবরদের

এশিয়া কাপ নিয়ে নতুন দাবি বাবরদের

এবারের এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। কয়েকটা ম্যাচ হবে পাকিস্তানে। বাকিগুলো শ্রীলঙ্কায়। কিন্তু শনিবার আরও বেশি ম্যাচের দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত পাকিস্তানে চারটি ম্যাচ হবে বলে ঠিক হয়েছে। হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক সূচি অনুসারে শ্রীলঙ্কায় ৯টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। ভারত আগে থেকে পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় তাদের সবকটি ম্যাচ লঙ্কায় হওয়ার কথা। অন্যদিকে দেশের মাটিতে একমাত্র নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। কিন্তু এখন তারা আরও বেশি ম্যাচের দাবি তুলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান জাকা আশরাফ বেশি ম্যাচের দাবিতে উঠেপড়ে লেগেছেন। পাকিস্তান বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘এসিসির পরের বৈঠকে পাকিস্তান নিজের দেশে ম্যাচ করার ব্যাপারে আরও জোর দেবে। শ্রীলঙ্কায় সেই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওরা ৯টা ম্যাচ আয়োজন করলে একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পাকিস্তানে বেশি ম্যাচ আয়োজন করা উচিত।’ এশিয়া কাপের বর্তমান নির্ধারিত সূচি অনুসারে ভারত-পাকিস্তানের দুটি ম্যাচ হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। পাকিস্তানে ম্যাচগুলো হবে লাহোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১০

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১১

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৩

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৬

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৭

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৯

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২০
X