রাশেদ রাব্বি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

একজনের দুর্নীতি ঢাকতে ৬৯ জনকে চাকরিচ্যুত

স্তন ক্যান্সার নির্ণয় প্রকল্প
একজনের দুর্নীতি ঢাকতে ৬৯ জনকে চাকরিচ্যুত

সারা দেশে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয়ে একটি প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালে। প্রকল্পের মাধ্যমে সারা দেশে ৬০১টি স্ক্রিনিং কেন্দ্র স্থাপন করে ৫০ লাখের বেশি নারীর স্ক্রিনিং করা হয়েছে। এসব পরিচালনায় ৬৯ জন চিকিৎসক-কর্মচারী আছেন। প্রকল্পের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু গত সোমবার কর্মস্থলে গিয়ে কর্মীরা দেখেন তারা চাকরি হারিয়েছেন। তাদের হাজিরার বায়োমেট্রিক যন্ত্রটিও বন্ধ। এদিকে প্রকল্প পরিচালক (পিডি) অধ্যাপক আশরাফুন্নেসা এদিন সকালেই বিদেশে পাড়ি জামিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের অন্তত ৭ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন পিডি। তার দুর্নীতি ধামাচাপা দিতেই সবাইকে চাকরিচ্যুত করেছে প্রশাসন।

গত রোববার অফিসের সামনে লাগানো নোটিশে বলা হয়েছে, ‘৩০ জুন থেকে কল্পোকপিস্ট, সহকারী সার্জন, গবেষণা সহকারী, বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার, ভাইরোলজিস্ট, সহকারী প্রোগ্রামার, ডিভিশনাল কো-অর্ডিনেটর, জেলা কো-অর্ডিনেটর, সার্ন, প্যারামেডিকসহ সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ ৩০ জুন থেকে বাতিল করা হলো।’

এমন নোটিশ দেখে মঙ্গলবার চাকরি হারানো কর্মীরা সরকারের দৃষ্টি আকর্ষণে এক সংবাদ সম্মেলন করেন। এরপর গতকাল বুধবার চাকরি ফিরে পেতে তারা কর্মস্থলে গেলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাদের বেরিয়ে যেতে নির্দেশ দেয়। তখন তারা সেখানে বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় কর্মসূচি’ শীর্ষক প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালের জুনে। এর মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। পরবর্তী সময়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মেয়াদের দুইবার সংশোধন ও মেয়াদ বাড়ানো হয়। ২০২৪-২৫ মেয়াদের নো-কস্ট এক্সটেনশনের মাধ্যমে ফের মেয়াদ বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল নিয়োগকালে পিডি অধ্যাপক আশরাফুন্নেসা তাদের জানিয়েছেন, প্রকল্পের জনবলের জন্য সরকার থেকে বেতন ছাড়া অন্য কোনো ভাতা বা সম্মানী দেওয়া হয় না। তবে প্রকল্প সমাপ্তিতে একটি ইনস্টিটিউট স্থাপন করে নিয়োগ পাওয়া সবাইকে আত্মীকরণ করা হবে। কিন্তু গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পিডি হঠাৎ করেই জানান বর্তমান প্রশাসন তার অনুকূলে না থাকায় তিনি স্থায়ীকরণের ব্যাপারে কিছু করতে পারবেন না। তখন কর্মকর্তা-কর্মচারীরা বিএসএমএমইউ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দেখা করেন। প্রকল্পের বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে গিয়ে তারা দেখতে পান, প্রকল্পের শুরু থেকে মূল বেতন ছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও স্বাস্থ্য ক্যাম্পে সম্মানী বাবদ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য অর্থ বরাদ্দ রয়েছে। এরপর কর্মকর্তা-কর্মচারীরা আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা শুরু করেন। কিছু নথি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৭ কোটি টাকার বেশি কর্মকর্তা-কর্মচারীর নামে সরকার থেকে উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে গত ৭ অক্টোবর লিখিতভাবে পিডিকে জানিয়ে সব কর্মীর ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু পিডি প্রাপ্য প্রদানে অস্বীকার করেন। তিনি তখন জানান, প্রকল্প পরিচালনায় নানাবিধ হিসাববহির্ভূত ব্যয় যেমন, মন্ত্রণালয়ের বিভিন্ন ডেস্ক ‘ম্যানেজ করা’, অডিট সামলানো, গাড়ি ভাড়া ইত্যাদি কার্যক্রম পরিচালনার জন্য এ টাকা ব্যয় হয়েছে। এ নিয়ে কথা বাড়ালে কর্মকর্তা-কর্মচারীদের তিনি চাকরিচ্যুতির হুমকিও দেন।

কল্পোকপিস্ট সাদিয়া মাহবুব বলেন, বিএসএমএমইর উপাচার্যকে চিঠি দিয়ে এবং তার সঙ্গে সশরীরে দেখা করে প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে অনুরোধ করা হয়। উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন এবং সিন্ডিকেট সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেগুলোর কিছুই হয়নি।

সাদিয়া মাহবুব বলেন, বিষয়টি নিয়ে বিএসএমএমইউ পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেছেন, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে এ প্রকল্পের কর্মকর্তা-কর্মকারীদের জুন, ২০২৪ থেকে চাকরি থেকে অব্যাহতি দেখানো হবে। আমরা বুঝতে পারি, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের রক্ষার চেষ্টা করা হচ্ছে।

ডা. আরও সাদিয়া বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে যখনই জানিয়েছি, আমাদের কাছে সব প্রমাণ আছে, কিন্তু তারা সময়ক্ষেপণ করে ডা. আশরাফুন্নেসাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন।

এ নিয়ে কথা হয় বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলামের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সব কর্মী চাকরি হারিয়েছেন। তা ছাড়া এটি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্প নয়। বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্তও নয়। এ প্রকল্প বন্ধ করে দিতে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্প: বাবাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করলেন ছেলে

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

১০

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

১১

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১২

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১৩

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৫

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৬

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৭

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৮

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৯

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

২০
X