সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

পাহাড়ি খাবার ও শস্যের বৈচিত্র্যে মুগ্ধ দর্শনার্থীরা

আদিবাসীদের মেলা
পাহাড়ি খাবার ও শস্যের বৈচিত্র্যে মুগ্ধ দর্শনার্থীরা

শহরের মানুষকে আদিবাসীদের বৈচিত্র্যময় খাবার ও শস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা’। গতকাল শুক্রবার মিরপুর ১৩-তে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। দুই দিনের এই মেলা শনিবার রাতে শেষ হবে বলে জানিয়েছে মেলার আয়োজক ‘নাগরিক উদ্যোগ’ ও ‘মহা প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট’।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, খাদ্য তো কেবল খাদ্য নয়। এই খাদ্যকে সাধুরা বলেন, ‘শরীরের সেবা করা’। খাদ্য মানে শুধু ভক্ষণ করা নয়। সুস্থভাবে বেঁচে থাকতে হলে সুস্থ খাবারই খেতে হবে। সেজন্য আমাদের খাবার উৎপাদন করতে হবে। আধুনিক খাদ্য উৎপাদনে যে সার দেওয়া হয়, এতে করে বীজটাকেও নষ্ট করে ফেলা হয়। আমাদের বীজের পরিচর্যা করতে হবে।

কাপ্তাই হ্রদে ৮২ প্রজাতির মাছ আছে জানিয়ে ফরিদা আখতার বলেন, কিছু প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনা, মাছের অভয়ারণ্য তৈরি করে বিপন্ন মাছকে রক্ষা করা। এটা নিয়ে আমরা কাজ করছি। পাহাড়ি মুরগি শহরে এসে আধুনিক দোকানে ‘প্রোটিন প্যাকড’ বলে বিক্রি করা হচ্ছে। পাহাড়ি মুরগি বললে সমস্যা কী? বিশ্বে যত মুরগি আছে, এই পাহাড়ি মুরগি তাদের আদি প্রজাতি।

পাহাড়ে জুম চাষের জমিতে তামাক চাষ বাড়ছে জানিয়ে ফরিদা আখতার বলেন, পাহাড়ি এলাকায় হাইব্রিড চলে গেছে। হাইব্রিড মানেই বিষ। পাহাড়ে তামাক চাষ বাড়ছে। আমাদের তামাক চাষ বন্ধ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ধান আমাদের বৈচিত্র্য, নানা ধরনের বীজ আমাদের ঐতিহ্য। এসব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তা রক্ষা করতে হবে। ‘মহা প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট’ এর সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, আমরা আদিবাসী গ্রিনহার্ট কলেজটার মধ্যদিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে একটা সেতুবন্ধন তৈরি করার কাজটি করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। পরে অতিথিরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আয়োজকরা জানান, মেলায় বাহারি আদিবাসী খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকছে। শুক্রবার সন্ধ্যায় মেলায় গান শোনাবে আদিবাসী নারীদের ব্যান্ড ‘এফ মাইনর’। আদিবাসীদের তেল ও মসলামুক্ত খাবারের অনেক স্টল রয়েছে মেলায়।

পাহাড়ের জনপ্রিয় ‘ব্যাম্বু শুট’, কলা পাতায় রান্না করা বিভিন্ন পদের ‘হেবাঙ’, পাহাড়ি মুরগি ও কাপ্তাই হ্রদের মাছসহ নানা ধরনের জুমিয়া সবজির পদ রয়েছে মেলায়। পার্বত্য অঞ্চলের জনপ্রিয় খাবার ‘পাজনের’ স্বাদও নিতে পারবেন দর্শনার্থীরা। সমতলের আদিবাসীদের বৈচিত্র্যময় খাবারের পসরা সজিয়ে বসেছেন মনিপুরী, গারো ও রাখাইনরা। কালো ও সাদা বিন্নি চালের বিভিন্ন প্রকার মুখরোচক পিঠাও আছে মেলায়।

আছে নানা ধরনের ‘মুন্ডি’। বিশেষ আকর্ষণ হিসেবে আছে পাহাড়ের ‘বাঁশের হুক্কা’, যা ‘বাঁশ দাবা’ নামে বেশি পরিচিত। এছাড়া শাকসবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষিপণ্যের সমাহার এবং শুঁটকির পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলায় আসা দর্শনার্থীরা পাহাড়ি খাবার ও শস্যের বৈচিত্র্যে মুগ্ধ হয়েছেন।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজন শহরবাসীর খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X