মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরলেন ম্যাজিস্ট্রেট

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

ক্রেতা সেজে জাটকা কিনতে গিয়ে এক জাটকা বিক্রেতাকে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‎ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্সহ সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পৌরসদরের মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে ইলিশের জাটকা। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছদ্মবেশে একজনকে ইলিশের ঝাটকা ক্রয় করতে পাঠানো হয়। জাটকা বিক্রির ঘটনাটি সত্য হওয়ায় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। এতে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন বলেন, জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X