কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরি ছেড়ে আসা খাইরুলের মনোনয়নপত্র বাতিল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাইরুল ইসলাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাইরুল ইসলাম। ছবি : কালবেলা

সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন নৈশপ্রহরী খাইরুল ইসলাম। চেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে লড়তে। তবে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে নামার আগে যাচাইবাছাই থেকে বিদায় নিতে হলো তাকে।

রোববার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলার মনোনয়ন যাচাইবাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে গেছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই খায়রুল ইসলাম। রোববার (আজ) এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করে সাবেক এই সরকারি কর্মচারীর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তা অবসর গ্রহণ বা চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ক্ষেত্রে খাইরুল ইসলামের চাকরিতে ইস্তফা দেওয়ার কেবলমাত্র চার মাস পার হয়েছে। তাই বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে মনোনয়ন থেকে বাদ পড়ার বিষয়ে খায়রুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি আগেই চাকরি ছাড়তে চেয়েছিলাম কিন্তু অফিসের স্যারেরা চাকরি ছাড়তে দেয়নি। আমি চার মাস আগে চাকরি ছেড়েছি, তাই আমার মনোনয়ন বাদ পড়েছে। এ সময় তিনি বলেন, আমি এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবো।

জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা খায়রুল ইসলাম বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। বাউল মতের অনুসারী খায়রুল ইসলাম সংসদ নির্বাচনে অংশ নিতে প্রায় চার মাস আগে সরকারি চাকরিতে ইস্তফা দেন। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। তবে তিনি সেই সময় সরকারি চাকরিতে থাকায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X