স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ম্যাচ সরানোর ব্যাপারে যা ভাবছে আইসিসি

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন এবার সরাসরি বিশ্বমঞ্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পর আইসিসির বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি এখনো আনুষ্ঠানিক বৈঠকে বসেনি বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে সংস্থাটি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের ব্যাপারে অনাগ্রহী নয়। প্রয়োজনে সূচিতে সামান্য রদবদলও করা হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভব।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের মাটিতে—তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

এই পরিস্থিতির সূচনা হয় বিসিবির জরুরি বোর্ড সভার সিদ্ধান্তের মাধ্যমে। সভা শেষে বোর্ড স্পষ্ট জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এক বিবৃতিতে বিসিবি জানায়, ভারতের মাটিতে খেলোয়াড় ও দলের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

এই টানাপোড়েনের পেছনে বড় ভূমিকা রেখেছে আইপিএল ইস্যু। সম্প্রতি বিসিসিআইর কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করা হলেও বিসিসিআই বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কলকাতায় এবং নেপালের বিপক্ষে ম্যাচ মুম্বাইয়ে। পুরো টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে।

এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের পথে হাঁটে কি না। সিদ্ধান্ত যাই হোক, এই ইস্যু যে বিশ্বকাপের সূচি, কূটনীতি ও ক্রিকেট প্রশাসনের জন্য বড় এক পরীক্ষা—তা স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X