চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

কনকনে শীতের রাতে রাস্তায় উদ্ধার দুই শিশু। ছবি : কালবেলা
কনকনে শীতের রাতে রাস্তায় উদ্ধার দুই শিশু। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কয়েক দিন ধরে শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ৩০ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

অপরদিকে, মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশা বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সে ডায়রিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে তার চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, শিশু দুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। শিশুটির মানসিক অবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের বাবা পারিবারিক কলহ ও অভাবের কথা স্বীকার করেছেন। শিশুদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা গেছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার কালবেলাকে বলেন, মৃত শিশুর মরদেহ তার দাদির কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মরদেহটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, মোর্শেদ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল। পাশাপাশি সে চর্মরোগসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিল। দীর্ঘদিনের অপুষ্টি ও অবহেলার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক। বিষয়টি জানাজানি হলে মানবিক বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন দ্রুত শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে এবং চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে শিশু দুটির বাবা খোরশেদ আলম বাঁশখালী উপজেলা থেকে আনোয়ারা থানায় এসে খোঁজ নিতে আসেন। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাদী হয়ে অরক্ষিত অবস্থায় শিশুদের পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগ এনে মা-বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে শিশুদের বাবা কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X