ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। মৃদু শৈতপ্রবাহের কারণে আর উত্তরের ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। ফলে তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও তেজ নেই, ফলে শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

এদিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন কালবেলাকে বলেন, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু হয়েছে। আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে আমরা জেনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X