খাগাড়ছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা
খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক এনসিপি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (০৫ জানুয়ারি) বিকালের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, কিছুটা দেরি হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও বিপ্লব কুমার ত্রিপুরা বক্তব্য রাখেন।

আর এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা ভুলে গিয়ে জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছে। আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা তিন শতাধিক নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।

এর আগে গত ২৪ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X