কালবেলা প্রতিবেদক ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (০৪ জানুয়ারি) বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক অংশগ্রহণ করেন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তার দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তার আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতারা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তার পরিবার, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X