জসিম উদ্দিন, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
সুন্দরবন

অপহরণ আতঙ্কে পেশা বদলাচ্ছেন বনজীবীরা

দেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। পুরোনো ছবি
দেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। পুরোনো ছবি

সরকারিভাবে দস্যুমুক্ত ঘোষিত সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। এরই মধ্যে চাঁদার দাবিতে কয়েক দফায় বনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বনদস্যুরা গত এক মাসে অপহরণ করে অর্ধশতাধিক জেলেকে। মুক্তিপণ দিয়ে কিছু জেলে ছাড়া পেলেও এখনো অনেক জেলে জিম্মি রয়েছে দস্যুদের কাছে। এমন পরিস্থিতিতে পেশা বদলাচ্ছেন বনজীবীরা। ফলে বনবিভাগের রাজস্ব আদায় কমেছে অর্ধেকের নিচে।

এক সময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিল অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। তখন প্রায় বনদস্যু বাহিনীগুলোর কাছে জিম্মি হতে হতো জেলেদের। চাহিদামতো চাঁদা দিলে মিলতো মুক্তি, আর নয়তো মৃত্যু। জিম্মি বনদস্যুদের উদ্ধারে তখন প্রায়ই গহীন বনে অভিযান চালাতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় অনেক দস্যুর মৃত্যুও হয়েছে ক্রসফায়ারে, আর আহত হয়েছে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। একপর্যায়ে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু তাদের কাছে থাকা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিল। এরপর ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার; কিন্তু দস্যুমুক্ত বলা সেই সুন্দরবনে এখন প্রায়ই ঘটছে জেলেদের ওপর হামলার ঘটনা।

গত ২৭ জানুয়ারি কমান্ডো স্টাইলে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন এলাকায় জেলেদের ওপর হামলা চালায় বনদস্যু দয়াল বাহিনীর সদস্যরা। এ সময় জেলেদের জিম্মি করার চেষ্টা করলে তারা একত্রিত হয়ে অস্ত্রসহ ৩ বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে। এর আগে বিছিন্নভাবে দুই-একজন করে জেলেকে জিম্মি করলেও এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরের দির ১৫ জেলেকে জিম্মি করেছে ওই দস্যুরা।

অপহরণের ১৭ দিন পর মাথা পিছু ২ লাখ ৮৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ৯ জেলে। মুক্তিপণ নিয়ে জেলেদের চোখ বেঁধে ১২ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ এলাকায় জঙ্গল থেকে বাইরে পাঠিয়ে দিয়ে যায় বনদস্যুরা। বৃহস্পতিবার ভোর রাত ৩টায় তারা নিজ নিজ বাড়িতে পৌঁছায়।

মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলে শাহীনুর আলম জানান, জিম্মি করে বনদস্যুরা তাদের অনেক মারধর করেছে। এমন অবস্থায় তারা আর সুন্দরবন যাবেন না বলে জানান।

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বাসিন্দা জেলে অমৃত বৈরাগী বলেন, দস্যুমুক্ত হওয়ার পর এক সময় অনেক জেলে সুন্দরবন যেত নির্ভয়ে; কিন্তু এখন নতুন করে দস্যুতা শুরু হওয়ায় তারা পেশা পরিবর্তন করে অন্য কাজ শুরু করে দিয়েছেন। অনেক জেলে এখন দিনমজুরের কাজ করছেন।

দস্যুদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহম্মেদ জানান, তারা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। কিছু অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছেন।

এদিকে পর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মিল্টন রায় জানান, সুন্দরবনে দস্যুতা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জেলেরা আমাদের জানিয়েছেন। তাই এখন বনজীবীরা সুন্দরবনে যাচ্ছে না। রাজস্ব আদায় নেমেছে অর্ধেকের নিচে। তিনি জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে চাঁদপাই স্টেশন থেকে ৪৭৮টি পাস পারমিট দেওয়া হয়েছিল বনজীবীদের। আর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে সেখানে পারমিট দেওয়া হয় ২৩৬টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

১০

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

১১

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

১২

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

১৫

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

১৬

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

১৭

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

১৮

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

১৯

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

২০
X