মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে থামছে না হরিণ শিকার, জব্দ ৬ শতাধিক ফাঁদ

সুন্দরবন থেকে জব্দ করা হরিণ শিকারের ফাঁদ। ছবি : কালবেলা
সুন্দরবন থেকে জব্দ করা হরিণ শিকারের ফাঁদ। ছবি : কালবেলা

বন বিভাগের অভিযানে আবারও হরিণ শিকারের ৬ শতাধিক মালা ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬টি চারু জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোতো দুষ্কৃতকারীকে আটক বা চিহ্নিত করতে পারেনি বন বিভাগ।

সোমবার (১৬ জুন) বিকালে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে ফাঁদ ও চারুগুলো জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, ফুট প্যাট্রোলের মাধ্যমে হরিণের ফাঁদ অপসারণ কর্মসূচির আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বন কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনের দুবলার আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারির পেতে রাখা ৬ শতাধিক মালা ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬টি নিষিদ্ধ চারু জব্দ করে এবং জব্দকৃত মালামাল কোকিলমনি অফিস হেফাজতে নিয়ে আসে।

তিনি জানান, দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযানের খবরে নিজেদের রক্ষা করতে ফাঁদগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে।

এর আগে, গত ১৩ জুন বনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন আওতাধীন হুলার ভারানী সংলগ্ন পাশের খালে সুন্দরবনের ভেতর হেঁটে টহল প্রদানের সময় ৮২টি মালা ফাঁদ জব্দ করে বন প্রহরীরা। এছাড়া একইদিন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত ফাঁদগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X