মুফতি আরিফ খান সাদ
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

আজ শুরু ইতিকাফ

আজ শুরু ইতিকাফ

আজ সন্ধ্যায় সূর্যাস্তের সময় থেকে শুরু পবিত্র রমজানের অন্যতম সুন্নত আমল ‘ইতিকাফ’। ইতিকাফ অর্থ অবস্থান করা। যে মসজিদে জামাতের সঙ্গে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়, এমন মসজিদে আল্লাহর ইবাদতের নিয়তে একাগ্রচিত্তে অবস্থান করাকে শরিয়তের পরিভাষায় ইতিকাফ বলে। রমজানের শেষ দশক তথা ২০ রমজান সূর্য ডোবার কিছুক্ষণ আগে থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। ইতিকাফ সবার জন্য অবশ্যপালনীয় বিধান না হলেও প্রাপ্তির দিক বিবেচনায় এর গুরুত্ব অপরিসীম। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর প্রাপ্তির আশা করা যায়। আল্লাহর জিকির, নবীর (সা.) দরুদ, ইবাদত-বন্দেগির মাধ্যমে খোদাভীতি ও রাসুলপ্রীতির সমন্বয় ঘটানোর সুবর্ণ সুযোগ ইতিকাফ।

নবীজি (সা.) রমজানের শেষ ১০ দিনের ইতিকাফ খুব গুরুত্বের সঙ্গে পালন করতেন। আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, ‘নবী করিম (সা.) প্রতি রমজানে ১০ দিন ইতিকাফ করতেন; কিন্তু ইন্তেকালের বছর তিনি ২০ দিন ইতিকাফ পালন করেন।’ (বুখারি: ১৯৩৯)। অন্য হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘নবী করিম (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন।’ (মুসলিম: ১১৭২)। পুরুষরা মসজিদে ইতিকাফ করলেও নারীরা ইতিকাফ করবেন নিজ ঘরে বা নির্ধারিত রুমে। (বুখারি: ২০৩৩; ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ১৩/১৪৫)

ইতিকাফের মূল উদ্দেশ্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন। হৃদয়মনে শুধু তার ধ্যান-খেয়ালই জাগরূক করা। পার্থিব জগতের মায়াজাল ছিন্ন করে একমাত্র তারই মহব্বতে ডুবে থাকা। এ জন্য যারা ইতিকাফে বসছেন, তারা গল্প-আড্ডায় সময় নষ্ট করবেন না। আবার চুপচাপ বসেও থাকবেন না। ইতিকাফকারীরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, দরুদ শরিফ, ইস্তিগফার ও কালেমার জিকিরের প্রতি অত্যধিক গুরুত্ব দেবেন। ইশরাক, চাশত, আওয়াবিন ও তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নশীল হবেন। বেজোড় রাতগুলো শবেকদরের সন্ধানে অধিক পরিমাণে ইবাদত করেন। দোয়া ও মোনাজাতে কান্নাকাটি করবেন। মোটকথা, ইতিকাফে নানা আমলের মাধ্যমে প্রভুর একান্ত সান্নিধ্য অর্জনের চেষ্টা করবেন।

ইতিকাফকারীর জন্য রয়েছে প্রভূত কল্যাণ ও পুরস্কার। যে ব্যক্তি একনিষ্ঠ মনে সওয়াবের নিয়তে ইতিকাফ করেন, তার সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম (সা.) বলেন, ‘ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে আর ইতিকাফে লিপ্ত থাকার জন্য কোনো ব্যক্তি বাইরের কোনো নেক কাজ করার সুযোগ থেকে বঞ্চিত থাকলেও ওই নেক কাজগুলোর পূর্ণ নেকি সে লাভ করবে।’ (ইবনে মাজা)। আরও বলেন, ‘ইতিকাফকারী মূলত গুনাহ থেকে দূরে থাকে এবং তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হবে, যেন সে সব নেকি অর্জনকারী।’ (ইবনে মাজা)। আরও বলেন, ‘যে ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করবে, তার জন্য দুই হজ ও দুই ওমরার সওয়াব রয়েছে।’ (বায়হাকি)

তাই যাদের সুযোগ আছে, ইতিকাফের নিয়ত করুন এবং আজ সূর্য ডোবার আগেই মসজিদে (নারীরা নির্দিষ্ট রুমে) প্রবেশ করুন। আর যাদের পক্ষে ইতিকাফে বসার সুযোগ হচ্ছে না, তাদের উচিত ইতিকাফকারী মুসল্লিদের সহযোগিতা করা। তাদের খোঁজখবর নেওয়া। তাদের প্রয়োজনীয় কাজগুলো করে দেওয়া। কারণ, তারা আল্লাহর মেহমান। এদের মেজবানি কিংবা সেবাযত্ন করা নিশ্চয় অধিক সওয়াবে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।

লেখক: মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে ফুটবলার

পল্লবীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতার আর্থিক সহায়তা

মৌলভীবাজারে বন্যায় সাড়ে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

ডিএনসিসি প্রশাসক / খাল পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কমবে না

১১

পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

১২

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে এবং অর্থও নেবে: ট্রাম্প

১৩

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

১৪

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

১৫

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

১৬

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

১৭

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

১৮

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

১৯

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

২০
X