কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:১১ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

আট বিভাগে বৃষ্টি ঝরবে আজও

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভাদ্র মাসের শুরু থেকে দেশের অনেক অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা। তাই গরমের মাস বলা হলেও এখনো গরম অনুভূত হয়নি। যদিও আবহাওয়া অফিস বলছে, দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমবে দেশজুড়ে। আজ শনিবার আট বিভাগের অধিকাংশ স্থানেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হয়েছে। কোথাও আবার ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ১২৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড চট্টগ্রামের সীতাকুণ্ডে। এ ছাড়া তেঁতুলিয়ায় ১০১ ও নেত্রকোনায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজও বৃষ্টিপাত চলবে। তবে এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১০

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১১

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১২

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৩

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৪

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৬

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৭

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৮

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৯

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

২০
X