কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়া থেকে শতাধিক ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সেনারা এসব ছাগল নিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে চলে যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই কাজ করেন। সে সময় তারা সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিলেন। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ওই এলাকার একটি বড় অংশ দখলে নেয় ইসরায়েলি সেনারা।

অন্য একটি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরে বেড়ানো এসব ছাগল দেখতে পান। এগুলো সিরিয়ার স্থানীয় খামারিদের মালিকানাধীন ছিল। পরে সেনারা ছাগলগুলো ধরে পশ্চিমতীরে নিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। সেখানে ছাগলগুলো তুলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে পাঠানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই ঘটনার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনার পরদিন সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় সিরিয়ার কিছু কৃষক রাস্তার পাশে ছাগল ঘোরাফেরা করতে দেখে বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে জানান।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, চুরি হওয়া ছাগলগুলোর সব এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। কিছু ছাগল আবার সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X