কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

শাহবাগ মোড়ে হবে জুলাইকেন্দ্রিক স্থাপনা

ভাঙা হয়েছে আগের কাঠামো
শাহবাগ মোড়ে হবে জুলাইকেন্দ্রিক স্থাপনা

রাজধানীর শাহবাগের ত্রিকোণাকৃতি বিজ্ঞাপনী সংস্থার ইলেকট্রিক বিলবোর্ডের স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। শনিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) স্থাপনাটি ভেঙে ফেলে। অনেকের কাছে এটি প্রজন্ম চত্বর নামেও পরিচিত ছিল। গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, প্রজন্ম চত্বরের স্থাপনাটি একপাশ থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

২০০৮ সালে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওন তার বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এ ইলেকট্রিক বিলবোর্ডটি নির্মাণ করেন। এখান থেকে নিয়মিত সিটি করপোরেশনকে রাজস্ব দেওয়া হতো। তবে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন করপোরেশন এলাকা থেকে সব বিলবোর্ড উচ্ছেদের সময় এটিও উচ্ছেদ করেন। সে সময় নুরুন্নবী চৌধুরী শাওন তার বিলবোর্ডের ক্ষতিপূরণের দাবিতে আদালতে একটি মামলা করেন। সেটি এখনো চলমান আছে। তখন থেকেই এ বিলবোর্ডটি পরিত্যক্ত অবস্থায়

আছে। তবে করপোরেশন সূত্রে জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয় এখানে নতুন করে একটি স্থাপনা নির্মাণ করবে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘স্থাপনাটি ভাঙার আগে আমাকে জানানো হয় যেন কেউ মব তৈরি করতে না পারে। কিন্তু কেউ বাধাও দেয়নি, কোনো মবও তৈরি হয়নি। মন্ত্রণালয় আমাকে জানিয়েছে, এখানে নতুন করে জুলাইকেন্দ্রিক একটা স্থাপনা তৈরি হবে।’

শনিবার রাতে এ স্থাপনাটি ভেঙে ফেললে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম সজীব ফেসবুকে লেখেন, ‘এই কাঠামোটা শাহবাগ আন্দোলনের কোনো প্রতীক নয়। বরং শাহবাগ আন্দোলনের বিরুদ্ধেই এটা বানানো হয়েছিল। শাহবাগ স্কয়ারের মধ্যে একটা ডিস্টারবেন্স ইনপুট করার জন্য ত্রিমুখী এ কাঠামোটা বানানো হয়, যার ওপর এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন দেখানো হতো। সম্ভবত ২০১৪ সালের দিকে এটা স্থাপন করা হয়। এটা স্থাপন করার পর শাহবাগে নিয়মিত যাতায়াত করা লোকজনকেই বিক্ষুব্ধ হতে দেখেছিলাম। এমনকি টিএসসির ওপর দিয়ে মেট্রোলাইন টানাটাও শাহবাগ টিএসসির ওপর হাসিনার রাগের বহিঃপ্রকাশ।’

সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় কালবেলাকে বলেন, ‘স্থাপনাটির অফিসিয়াল কোনো নাম ছিল না। এখানে ত্রিকোণাকৃতির বিজ্ঞাপনী সংস্থার ইলেকট্রিক বিলবোর্ড ছিল। দীর্ঘদিন সেটি পরিত্যক্ত থাকায় করপোরেশন সেটি ভেঙে ফেলেছে।’

ডিএসসিসির উপ-রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী কালবেলাকে বলেন, ‘সিটি করপোরেশনের অনেক জায়গায় বিজ্ঞাপনী সংস্থা অনুমতি নিয়ে বিলবোর্ড নির্মাণ করেছিল। ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শাহবাগের বিলবোর্ডটি নির্মাণ করে। মাঝখানে তারা একবার সংস্কারও করেছিল সেটি। তবে সাবেক মেয়র সাঈদ খোকনের সময় ডিএসসিসি এলাকার সব বিলবোর্ড উচ্ছেদের সময় সেটিও উচ্ছেদ করা হয়। তখন থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১০

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১১

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১২

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৩

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৪

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৫

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৬

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

১৭

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

১৮

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

২০
X