কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ এএম
অনলাইন সংস্করণ

এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি : জুমা

ফাতিমা তাসনিম জুমা। ছবি : সংগৃহীত
ফাতিমা তাসনিম জুমা। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও সংগঠনটির সব সদস্যের ডেডিকেশন, সততা ও শ্রম নিয়ে এক আবেগ ঘন ফেসবুক পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডি থেকে তিনি এ পোস্ট করেন।

ফেসবুক পোস্টে জুমা লেখেন, ‘দেড় বছরের এই স্বল্প সময়ে ইনকিলাব এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি। এর পেছনে আছে ওসমান ভাই ও পুরো টিমের অবিশ্বাস্য ডেডিকেশন, সততা ও শ্রম। জাবের ভাই লেকচারার হিসেবে জয়েন করেননি, ফাহিম ভাই বিদেশ যাওয়া ক্যানসেল করলেন, আর আমার ব্যাপারগুলোতো সবার চোখেই দেখা। একেকজনের কোয়ালিফিকেশন আর স্যাক্রিফাইসের ইন্ডিভিজুয়াল গল্প আছে।’

জুমা জানান, ‘আজকে না, আরও অনেক আগেই, শুধু এই সংগ্রামের স্বার্থে, নিজস্ব সব চাওয়া-পাওয়া আমরা ত্যাগ করেছিলাম। সারাদিন কাজ শেষে ২০-২৫ জন ৮০০-১০০০ টাকার মধ্যে মামা হোটেলে খাবার খাইসি বরাবর।’

এ পোস্টে তিনি জানা, ‘প্রোগ্রামে আসা সব টাকা জনগণের এবং জনগণের কাছে পাই টু পাই হিসাব আর কেউ দেয় কিনা জানি না। ব্যক্তিগত জায়গায় কেউ কিছু দিতে চাইলেও সবাই নিজে না নিয়ে সেন্টারে দিয়ে দেয়। গাড়ি ভাড়াটা পর্যন্ত কাউকে নেওয়াতে পারে নাই ওসমান ভাই। উল্টো পারলে নিজের যা আছে দেয়।’

জুমা লেখেন, ‘ভালো ক্যারিয়ার, ভালো চাকরি, সুন্দর জীবন, বিদেশ যাওয়ার প্ল্যান সব ত্যাগ করেই গত দেড় বছর মাঠে থাকা মানুষদের আল্টিমেট লসের পর এসব জাগতিক লোভ দিয়ে টলাইতে চাওয়া আহাম্মকের কাজ। সব ক্ষতির সম্ভাবনা জেনেই আমরা কথা বলি। মিথ্যার ভ্রূকুটির পরোয়া করি না।’

সব শেষে জুমা তার পোস্টে লেখেন, ‘জীবনের নিরাপত্তার তাগিদে সবাই বিদেশ যাওয়ার সময়ে আমরা কজন ইনসাফের পথে লড়ে আল্লাহর কাছে যেতে চেয়েছি। প্রথমজন ওসমান ভাই হয়ে এই চাওয়া আরও দৃঢ় করে দিয়ে গেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X