কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তরের তাপ কমাতে কাজ শুরু চিফ হিট অফিসারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন নগরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ২ লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করেছে ডিএনসিসি।

গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে শহরের তাপ কমাতে কাজ শুরু করলেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় বুশরা আফরিন বলেন, খুবই তাপদাহ চলছে। এই গরমে সবার ঘন ঘন পানি খাওয়া উচিত। আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি, জানি রাতারাতি সব পরিবর্তন হবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারব, ততটা নিরাপদ হবে এই শহর। তিনি বলেন, আমার মূল টার্গেট তাপমাত্রা কমাবে, এমন সব পদক্ষেপ গ্রহণ করা। গাছগুলো যখন বড় হবে তখন তাপমাত্রা, অক্সিজেনসহ নানা দিক থেকে উপকৃত হব।

চিফ হিট অফিসার বলেন, তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ-পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি আমরা এখনো রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে। অনেক জায়গায় কাজের জন্য গাছ কাটা হয়, এটি দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে। গাছগুলোর বিষয়ে প্রাধান্য দিতে হবে। তবে আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে কিছুটা সময় লাগবে, কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি, এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এ জন্য তারা বিভিন্ন দেশে বড় বড় শহরে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি, সিয়েরা লিওনের ফ্রি টাউন, গ্রিসের এথেন্স, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মন্টেরি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এ পদে নিয়োগ পাওয়া সবাই হলেন নারী। বিশ্বজুড়ে চরম তাপমাত্রা মোকাবিলার জন্য ইতোমধ্যে সিএইচও নারীদের স্কোয়াডে যোগ দিয়ে কাজ শুরু করেছেন বুশরা আফরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X