কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই খবর এখন পুরোনো। কেননা, আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা।

তবে এবার ভিন্ন এক খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির সূত্রের বরাত দিয়ে, পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান।

আরেকটি সূত্রে জিও সুপার জানাল, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চায় তারা। অর্থাৎ একটি ম্যাচ খেলবে না টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সালমান আগার দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানা ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।

সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই চূড়ান্ত ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না! নাকি শুধু ভারত ম্যাচ বয়কট করবে তারা! পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা ক্রিকেট দুনিয়া।

যদিও পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X