মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

মো. মহসিন। ছবি : সংগৃহীত
মো. মহসিন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

নিজের নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি ‘এমপি সাহেব হিসাব দাও’ নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে জনগণের সামনে দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবেন তিনি।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মো. মহসিন কালবেলাকে বলেন, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো হয়নি এবং কেন হয়নি—এসব প্রশ্নের জবাব তিনি সরাসরি জনগণকে দেবেন।

এ ছাড়াও তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার জায়গায় বসে থাকব না। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কীভাবে হচ্ছে—সে বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী ইশতেহারে এমন জনমুখী ও জবাবদিহিমূলক কর্মসূচির ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X