কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
‘জনতার ইশতেহার’ 

৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’-এ ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে অংশ নেওয়ায় দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) জামায়েতের আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে দেশবাসীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণে এই উদ্যোগ একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। এতে অংশগ্রহণকারী দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জামায়াতের আমির বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ওই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন, যা দলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

এছাড়া এখন পর্যন্ত পাওয়া মতামতগুলো জাতীয় খাতভিত্তিক, ৩০০ সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক এবং অঞ্চল, শহর ও জেলাভিত্তিক বিভিন্ন ক্যাটাগরি থেকে এসেছে বলে জানানো হয় ওই পোস্টে জানান ডা. শফিকুর রহমান।

অন্যদিকে লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও-ভিডিও মতামতও জমা পড়েছে। এসব মতামত মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্টের শেষ দিকে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের এই অংশগ্রহণই প্রমাণ করে তাদের ইশতেহার হবে প্রকৃত অর্থেই ‘জনতার ইশতেহার’। এটি জনগণের কণ্ঠস্বর, ভাবনা ও স্বপ্নের প্রতিফলন ইনশাআল্লাহ, এই মতামতের আলোকে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X