রংপুর ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ডিম-পেঁয়াজ আলুর দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে- বাণিজ্যমন্ত্রী

ডিম-পেঁয়াজ আলুর দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে- বাণিজ্যমন্ত্রী

ডিম, পেঁয়াজ এবং আলুর দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার সব ব্যাপারে যে দাম ঠিক করে দেয়, তা কিন্তু নয়। যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরকার, সেগুলোর দাম ঠিক করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মনিটরিং করার। সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের গোলের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সবসময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।

ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে মন্ত্রী বলেন, যখন যে পণ্যের মজুত কমে যায়, তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটি দেশি বা বিদেশি পণ্য হতে পারে। তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা।

ইলিশ মাছ রপ্তানি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বছর ইলিশ রপ্তানি করি না। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের বাঙালির বড় উৎসব। আমরা শুভেচ্ছা স্বরূপ উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রপ্তানি করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

১০

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১১

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

১২

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

১৩

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

১৪

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

১৫

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

১৬

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১৭

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১৮

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

২০
X