সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় জাল টাকার কারখানা যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় জাল টাকার কারখানা যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালীতে জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার, প্রয়োজনীয় সামগ্রীসহ ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের সদস্যরা পাটকেলঘাটার গণেশপুর গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকান থেকে মো. ইব্রাহিম গাজী (১৯) নামের এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তার ইব্রাহিম গাজী সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১০

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১১

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১২

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৩

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৪

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৬

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৭

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৮

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৯

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

২০
X