কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

‘পড়াই ডটকম’-এর শীতবস্ত্র বিতরণ

‘পড়াই ডটকম’-এর শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীত ও ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের কিছু দরদি মানুষ। সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অরাজনৈতিক সংগঠন ‘পড়াই ডটকম’-এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল দৈনিক কালবেলা।

এ সময় সংগঠনের অপারেশন ম্যানেজার, কালবেলার আইটি ইঞ্জিনিয়ার, সংগঠনের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবীসহ কালবেলার মিডিয়া টিম উপস্থিত ছিল। বৃহস্পতিবার রাতে রাজধানীতে ২৫০ দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট ৬৫০টি কম্বল, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পড়াই ডটকমের অপারেশন ম্যানেজার আসিফ রহমান বলেন, সংগঠনের জনপ্রিয় কার্যক্রম ‘প্রজেক্ট বিলিভ ইন গিভিং’ নেত্রকোনা, গাজীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ১৪ বছর ধরে বিনামূল্যে শিক্ষা ও খাদ্য কর্মসূচি পরিচালনা করছে। কম্বল বিতরণ কার্যক্রমে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা কালবেলার সার্বিক সহযোগিতা এবং মিডিয়া পার্টনার হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন পড়াই ডটকমের জনপ্রিয় কার্যক্রম ‘প্রজেক্ট বিলিভ ইন গিভিং’ ২০১২ সাল থেকে প্রতি বছর এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম ও নোয়াখালীতেও সংগঠনের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পরেও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১০

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১১

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১২

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৫

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৬

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৭

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৮

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

২০
X