ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
মির্জা ফখরুল

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তর সালে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। যারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল, তারা এখন ভোটের জন্য এসেছে। তারা কখনো তাদের কৃতকর্মের জন্য মাফ চায়নি। সেই অবৈধ শক্তির হাতে দেশকে তুলে দিতে পারি না। তারা দেশের জন্য নিরাপদ নয়, মানুষের জন্য নিরাপদ নয়।

গতকাল রোববার বিকেলে সদরের গড়েয়া ইউনিয়নে একটি ইসকন মন্দিরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সনাতন ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ধর্মের কারণে মানুষে মানুষে বিভাজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সবাই আগে বাংলাদেশি। এখানে সংখ্যায় বড় বা ছোট—এই বিভাজনের কোনো জায়গা নেই।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, মহান মুক্তিযুদ্ধের পরও বাংলাদেশে সাম্য, সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে বারবার রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে; কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি।

নিজের ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। তবে আমার ধর্ম ও পারিবারিক শিক্ষা আমাকে শিখিয়েছে—সব ধর্মের মানুষকে সম্মান করতে। মানবতাই সবচেয়ে বড় ধর্ম।

উপস্থিত ইসকন ভক্তদের উদ্দেশে তিনি বলেন, এই বাংলাদেশ সবার। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামনে নির্বাচন—ভয় পেলে চলবে না। সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। বাংলাদেশকে এমন কারও হাতে তুলে দেওয়া যাবে না, যাদের হাতে দেশ নিরাপদ নয়। বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচনও হতে পারে। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী নেতা ও ইসকন ভক্তরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X