নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০২:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ সভা

নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় জেলা পূজা উদযাপন পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের আখড়া বাড়িতে জেলা, সদর থানা ও পৌর পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সুষ্ঠুভাবে পূজা কার্যক্রম সম্পন্ন করার জন্যই মূলত আজকের এ সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বৈদ্যনাথ কর্মকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব কর্মকার, সাধারণ সম্পাদক রিপন চংদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক পুলক কুমার সরকার, সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান, মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার মণ্ডলসহ বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা। এ ছাড়া মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পূজা উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: মামদানি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া / আজ শুরু হচ্ছে ‘টাইগার লাইটনিং-২৬’

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লিগ

১৯ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

১০

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

১১

এক মাসেও ফেরেনি মরদেহ, অপেক্ষায় প্রবাসীর বাবা-মা

১২

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

১৩

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

১৬

আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১৭

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র

১৮

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

১৯

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

২০
X