কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া

আজ শুরু হচ্ছে ‘টাইগার লাইটনিং-২৬’

দুই দেশের জাতীয় পতাকা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ইউএস আর্মির লোগো। ছবি: সংগৃহীত
দুই দেশের জাতীয় পতাকা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ইউএস আর্মির লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)’র বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। এ মহড়ায় দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নেবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ মহড়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে একসঙ্গে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

‘টাইগার লাইটনিং-২৬’-এ জঙ্গলভিত্তিক অভিযান, সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অন্যদের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা লাভের সুযোগ পাবেন।

এই দ্বিপক্ষীয় মহড়া যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়া ২০১৭ সালে শুরু হয়।

কভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছরের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে এবং শেষে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)-এর মাধ্যমে শেষ হবে।

সূত্র: বাসস

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

জুলাই সনদ বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X