কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাঈদ (২৫) নামে আরেক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডায় আনন্দনগর এলাকার নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল ইসলাম (৩০), মো. সুমন (৩০) ও কামাল হোসেন (২৫)। তাদের বাড়ি কুড়িগ্রামের কড়াইকাটা গ্রামে।

ওই ভবনের শ্রমিক আশরাফুল ইসলাম জানান, বাড্ডার আফতাবনগর এলাকার জি ব্লকের ৮ নম্বর রোডের নির্মাণাধীন একটি ভবনের পাঁচ তলার বাইরে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে চারজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X