‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

সার্টিফিকেট হাতে ও পাগড়ি মাথায় কোরআনে হাফেজরা। ছবি : কালবেলা
সার্টিফিকেট হাতে ও পাগড়ি মাথায় কোরআনে হাফেজরা। ছবি : কালবেলা

‎সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেলে মাদ্রাসার প্রাঙ্গণে পাগড়ি প্রদানকে কেন্দ্র করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় পাগড়ি প্রদান অনুষ্ঠানে আসা অভিভাবকরা সন্তানদের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদুল হক দাখিল মাদ্রাসা ও হাসিনা আক্তার হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জয়নাল আবেদীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আলী হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন কোরআনের হাফেজ পুরো পরিবারের জন্য আল্লাহর অশেষ রহমত ও বরকতের দরজা খুলে দেন। তিনি কোরআনের হেফাজতকারী, আল্লাহর বাণীর বাহক। এ কারণে কোরআনের হাফেজ যেমন মর্যাদাবান তেমনি তার মা-বাবাও পান অনন্য মর্যাদা।

পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাগড়ি পাওয়া কোরআনে হাফেজরা দেশে ও বিদেশে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মা-বাবা ও প্রতিষ্ঠানের সম্মান বয়ে আনবে।

পাগড়ি পাওয়া হাফেজ সাফায়েতের মা রিনা আক্তার বলেন, জন্ম হওয়ার আগেই নিয়ত করে রেখেছিলাম ছেলেকে কোরআনে হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত করব। কিন্তু ছেলেকে যখন হেফজখানায় দিয়েছি তখন সে বারবার বলছিল সে হেফযখানায় থাকতে পারবে না।

তিনি আরও বলেন, সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, মহান আল্লাহ যেন আমার ছেলেকে একজন কোরআন হাফেজ হিসেবে কবুল করেন। আজ আমার সেই স্বপ্ন পূরণ হল। আমার ছেলের মাথায় পাগড়ি পরিধানে মনে হচ্ছে মহান আল্লাহ তায়ালার সর্বোচ্চ নেয়ামতটাই আমাকে দিয়েছে। একজন সন্তানকে কোরআনে হাফেজ হিসাবে তৈরি করতে হলে অবশ্যই মা-বাবার মনোবল শক্ত ও ধৈর্য ধরতে হবে।

অনুষ্ঠানে ‎বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন।‎ এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম খলিল মাসুদ, হাফেজ মো. তাহের, মোহাম্মদ আশরাফ উদ্দিন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X