স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া এবং কাতারের মতো উত্তর আমেরিকার ২০২৬ বিশ্বকাপ ঘিরেও রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপের অসন্তোষ কি ফুটবলবিশ্বের হেভিওয়েট দেশগুলোকে এ টুর্নামেন্ট বয়কটে ঐক্যবদ্ধ করতে পারে?

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় সরকারগুলোর সম্পর্কের টানাপড়েনের ফলে কিছু মহলে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক ক্রমেই জোরালো হচ্ছে। রাজনীতিবিদ, ভক্ত এবং ফুটবল কর্মকর্তারা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড; বিশেষ করে গ্রিনল্যান্ডসংক্রান্ত নীতি—এই টুর্নামেন্টে অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট দলের মুখপাত্র মগেন্স জেনসেন জানিয়েছেন, ডেনমার্ক এখনই বয়কটের ডাক দিচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নেন, তবে বয়কট নিয়ে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়বে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একটি সভা করেছে। সেখানে ইউরোপের আট দেশের ওপর ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ন্যাটোর চুক্তি বাস্তবায়িত হলে তিনি এ শুল্ক প্রত্যাহার করে নেবেন।শুল্কের কবলে পড়া দেশগুলোর মধ্যে নরওয়ে, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্কটল্যান্ড এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটসের সংসদ সদস্য রডরিখ কিসেওয়েটার বলেন, ‘যদি ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে হুমকি কার্যকর করেন এবং ইইউর সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তবে ইউরোপীয় দেশগুলোর পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া কল্পনা করাও কঠিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X