নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক।

আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০ জন।

জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে আসেন। পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে ওঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। এ সময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের ওপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন, আমরা ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় যাওয়ার পথে আমাদের গাড়ি আটকে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়ে। ভয়ে নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X