মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দল থেকে বাদ পড়ে প্রহসনের অভিযোগ এনেছেন ইনতিশার মোস্তাফা চৌধুরী। যে কারণে সম্ভাবনা থাকার পরও নাকি সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভালো কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ। এমন অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন দল সংশ্লিষ্ট সূত্র।

থাইল্যান্ডে গতকাল শেষ হওয়া আসরের শিরোপা ভাগ্য আগেই লেখা হয়ে যাওয়ায় কৌতূহল ছিল রানার্সআপ ও তৃতীয় স্থান নিয়ে। ছয় ম্যাচের সবগুলো জিতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপ। গতকাল ভুটানকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে নেপাল। ভারত ও পাকিস্তান দুই দলের সামনে সুযোগ ছিল রানার্সআপ হওয়ার। পাকিস্তানকে ৪-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ভারত। পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হয়েছে চতুর্থ স্থান নিয়ে। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্র থেকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম স্থান পেয়েছে।

দল থেকে বহিষ্কৃত হওয়ার পর ইনতিশার মোস্তাফা চৌধুরী ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন, ‘আমাদের সাফ জেতা উচিত ছিল অথবা অন্তত দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থানে থেকে পোডিয়ামে থাকা উচিত ছিল! কিন্তু দুর্ভাগ্যবশত স্বজনপ্রীতি, অভ্যন্তরীণ রাজনীতি, হিংসা, অন্যায্য সিদ্ধান্ত ছিল! শুধু দল এবং নিজের জন্য শক্ত অবস্থান নেওয়ায় আমাকে টুর্নামেন্টের মাঝপথেই এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অনেক কিছু বলার ছিল, সংক্ষেপে শুধু এটাই বলব যে, আমরা এটি প্রাপ্য ছিলাম না। শেষ পর্যন্ত এটি আমাদের দেশের জন্যই একটি ক্ষতি ছিল!’

দলের এক কোচিং স্টাফ কালবেলাকে বলেছেন, ‘কোনো দলই চায় না একটা প্রতিযোগিতার মাঝপথে বিতর্ক সৃষ্টি হোক। কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময়টাও আদর্শ ছিল না। কারণ এমন সিদ্ধান্ত দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ তিনি আরও বলেন, ‘আসলে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদের বেলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো না, শুধু একজনের বেলায় কেন এমনটা ঘটবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X