গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

গোসাইরহাট উপজেলায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি : কালবেলা
গোসাইরহাট উপজেলায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামী বাদে প্রায় সব রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর সাতমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠক থেকে এ রাজনৈতিক ঐক্যের ঘোষণা আসে।

বৈঠকে গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালির নেতৃত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনের মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির লক্ষ্যে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি সর্বদলীয় সমর্থন জানানো হয়েছে।

ফজলুর রহমান বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজ আমরা শরীয়তপুর-৩ আসনের মানুষের স্বার্থে এক হয়েছি। এলাকায় অহিংস পরিবেশ, শান্তি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই এই ঐক্য।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে শরীয়তপুর-৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় সংগঠনকে সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

উঠান বৈঠকে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কোচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সামান্তসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রব সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক বাবলু মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলী আকবর সরদার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাজন সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীসহ জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X