কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

গার্মেন্ট কর্মীদের সঙ্গে সংঘর্ষে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতীক। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতীক। ছবি : সংগৃহীত

ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধীকরণে নিন্দা জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান।

মিলার বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে ৩২ বছর বয়সী ইমরান হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। একই সঙ্গে তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাই।

শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর দমনপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্তের আহ্বানও জানানো হয়।

যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করেছে—তৈরি পোশাকের বেসরকারি খাতের এমন সদস্যদের প্রশংসা করে বিবৃতিতে মার্কিন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়াকে ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়, যা শ্রমিক এবং তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন না হওয়া নিশ্চিত করবে।

এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে যে, শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা পাবে এবং যৌথ দরকষাকষির অধিকার প্রয়োগ করতে পারবে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার কাজের মাধ্যমে এসব মৌলিক মানবাধিকারকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১০

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১১

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১২

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৩

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৪

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৫

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৬

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৭

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৮

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৯

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X