স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক পোলার্ড

উইন্ডিজ তারকা ব্যাটার কাইরন পোলার্ড। ছবি : সংগৃহীত
উইন্ডিজ তারকা ব্যাটার কাইরন পোলার্ড। ছবি : সংগৃহীত

২০২৪ সালে ওয়েস্ট উন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার নবম আসরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। আসন্ন টুর্নামেন্টে স্থানীয় কন্ডিশনকে যথার্থভাবে ব্যবহার করতে চাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই কারণে উইন্ডিজের সাবেক হার্ডহিটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেয়েছে ইংলিশরা। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি মনে করেন, স্থানীয় কন্ডিশনে অভিজ্ঞ কাউকে কোচিং প্যানেলে না রাখার কারণেই ভুগতে হয়েছে থ্রি লায়ন্সদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার জন্যই পোলার্ডকে পরামর্শক করেছে ইংলিশরা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে পোলার্ডকে নিয়োগের তথ্য প্রকাশ করেছে। তাছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ চলাকালীন ইংল্যান্ডের টিম হোটেলে হার্ডহিটার ব্যাটারকে দেখা গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ইংলিশ গণমাধ্যমটি। ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক কোচ ছিলেন অজি কিংবদন্তি মাইক হাসি। সেবার পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা। এবার সেই দায়িত্ব নিলেন পোলার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১০

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৩

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৪

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৫

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৬

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৭

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৮

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৯

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

২০
X