কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-চীনসহ কয়েকটি দেশে আবারও করোনা আতঙ্ক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল করোনাভাইরাস। যার প্রভাবে প্রাণ হারায় অসংখ্য মানুষ। দীর্ঘদিন যাবত প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না থাকলেও আবারও সংক্রমণ হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট জেএন.ওয়ান দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেএন.ওয়ান সাব-ভ্যারিয়েন্ট ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশে পাওয়া গেছে।

এই মুহূর্তে জনস্বাস্থ্যে ঝুঁকি কম এবং বর্তমান টিকাগুলো এর প্রতিরোধে কাজে আসবে উল্লেখ করে ডব্লিউএইচও বলেছে, তবে শীতে করোনা ও অন্যান্য সংক্রমণ ব্যাধি ছড়ানোর আশঙ্কা আছে।

সংস্থাটি আরও জানায় যে তারা জেএন.ওয়ানসহ ওমিক্রনের অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জেএন.ওয়ান পৃথিবীর অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে সংস্থাটি বলেছে, তবে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) জানিয়েছে, জেএন.ওয়ান এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির মোট সংক্রমণের মধ্যে ১৫ থেকে ২৯ শতাংশ এই সাব-ভ্যারিয়েন্টের কারণে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X