ঝালকাঠি প্রতিনিধি 8
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

সুগন্ধা নদীতে আগুনে পুড়ছে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২। ছবি : সংগৃহীত
সুগন্ধা নদীতে আগুনে পুড়ছে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২। ছবি : সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিনকক্ষ থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এখনো নিখোঁজ আরও তিনজন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়ে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া হৃদয়ের বাড়ি হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকায়। দীর্ঘদিন সাগর নন্দিনী-২ জাহাজে গ্রিজার পদে কর্মরত।

নিখোঁজ জাহাজের মাস্টার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা রুহুল আমিন খান, সুপারভাইজার চাঁদপুর সদরের বাসিন্দা মাসুদুল আলম বেল্লাল ও চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে আসে সাগর নন্দিনী-২ জাহাজটি। নোঙর করা অবস্থায় গত শনিবার দুপুরে বিস্ফোরিত হয়ে পুরো জাহাজে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। নিখোঁজ হন আরও চারজন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ডুবুরি দল, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএর কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন।

দগ্ধদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

এদিকে বিস্ফোরণের শিকার জাহাজটি থেকে গত শনিবার পুরো রাত যৌথভাবে তেল অপসারণের কাজ করে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। এরই মধ্যে ৬ লাখ লিটার তেল অপসারণ হয়েছে।

পেছনের অংশে বিস্ফোরণের কারণে তলা ফেটে জাহাজটি ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছিল। দ্রুত তেল অপসারণ করায় কিছুটা ভেসে ওঠে।

পদ্মা অয়েল কোম্পানির ঝালকাঠি ডিপো সুপার হোসেন আহম্মেদ জানান, নদীতে তেল ছড়িয়ে পড়া রোধে অত্যাধুনিক ল্যামোর সংযুক্ত বোট দিয়ে কাজ করেছে কোস্টগার্ড।

চার দিন আগে জাহাজটি চট্টগ্রাম থেকে পেট্রোল ও ডিজেল নিয়ে ঝালকাঠিতে আসে। কিন্তু কোরবানির ছুটির কারণে ডিপোতে সরবরাহ করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X