নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

আন্দোলনে ব্যর্থ বিএনপি লাশ ফেলার ষড়যন্ত্রে

ওবায়দুল কাদের
আন্দোলনে ব্যর্থ বিএনপি লাশ ফেলার ষড়যন্ত্রে

আগুন সন্ত্রাসীদের থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রাজনীতিতে লাল কার্ড খেয়ে পালিয়ে এখন লিফলেট বিলি করছে। তাদের কোমর ভেঙে গেছে, হাঁটু ভেঙে গেছে। তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করছে। তারেক রহমান কোনো এক প্রার্থীকে, কোনো নামি নেতাকে লন্ডনে বসে হত্যার পরিকল্পনা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। গতকাল নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার জিরো পয়েন্টে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

কবিরহাট আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় পথসভায় আরও ছিলেন ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। এর আগে সেতুমন্ত্রী কোম্পানীগঞ্জের ছিদ্দিকিয়া বাজার, একতা বাজার, পাটোয়ারীহাটে গণসংযোগ করেন। জনতা বাজার, চরআলগী বাজার, মুকবুল চৌধুরীহাট বাজার, আমিন বাজার ও ভূঞারহাটে পথসভায় বক্তব্য দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটা বড় দল নির্বাচনে আসেনি। তাই আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। আপনাদের ভোটকেন্দ্রে আসার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। কেন্দ্রে গিয়ে লাভ নেই, কাদের ভাই তো নির্বাচিত হয়ে গেছে, এটা কেউ মনে করবেন না। এ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের উচিত শিক্ষা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১০

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১১

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১২

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৩

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৫

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৬

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৭

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৮

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৯

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

২০
X